Galaxy Wearable গোপনীয়তা বিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট করা: 1লা এপ্রিল, 2021 Samsung Electronics Co., Ltd. এ, আমাদের গ্রাহকদের কাছে গোপনীয়তা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। আপনি যাতে বুঝতে পারেন যে আমরা আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ এবং ব্যবহার করি তা নিশ্চিত করার জন্য আমরা এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটি তৈরি করেছি। আমাদের গোপনীয়তা নীতি - যেটি https://account.samsung.com/membership/terms/privacypolicy এ দেখা যাবে - সেটি আপনার Galaxy Wearable এর ব্যবহারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের গোপনীয়তা নীতিটির মধ্যে আমরা আপনার তথ্য কীভাবে ব্যবহার করি সে বিষয়ে আরও তথ্য রয়েছে। আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন সে তথ্যও এর মধ্যে রয়েছে। অনুগ্রহ করে এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটির সাথে আমাদের গোপনীয়তা নীতিটিও পড়ুন। তবে, এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটি সর্বক্ষেত্রে গোপনীয়তা নীতিটির থেকে বেশি প্রাধাণ্য পাবে। আমরা কোন কোন তথ্য সংগ্রহ করি? আপনার Galaxy Wearable দিয়ে আমরা বিভিন্নভাবে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ এবং রক্ষণ করি। আপনি সরাসরি যেসকল তথ্য প্রদান করেন • আপনি যখন আপনার Galaxy Wearable ডিভাইসে Samsung account-এ লগ ইন করবেন, তখন Samsung account এর তথ্য, যেমন আপনার Samsung account ID। আপনার Galaxy Wearable এর আপনার ব্যবহার সম্পর্কে তথ্য • আপনার ডিভাইসগুলি সম্পর্কে তথ্য, যেমন ডিভাইসের ধরন, ডিভাইসের মডেল, OS এর ধরন এবং সংস্করণ, ডিভাইস শনাক্তকারী এবং অন্যান্য স্বতন্ত্র্য শনাক্তকারী, মোবাইল নেটওয়ার্ক সরবরাহকারী, ডিভাইসের কনফিগারেশন এবং সেটিংস; • GPS, ব্লুটুথ এবং WiFi সিগন্যালগুলির মাধ্যমে আপনার অবস্থান সম্পর্কিত তথ্য। আপনার Galaxy Wearable এর কিছু বৈশিষ্ট্যের আপনার ডিভাইসের সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সংগ্রহ করার প্রয়োজন হয়, এবং সেই সমস্ত ক্ষেত্রে, তবে শুধুমাত্র আপনার অনুমতি সহকারেই, আমরা আপনার ভৌগোলিক অবস্থান সংগ্রহ করব। একটি Galaxy Wearable এর কখন আপনার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সংগ্রহ করার প্রয়োজন হবে তা আপনার ডিভাইস আপনাকে জানিয়ে দেবে। অনুগ্রহ করে নোট করবেন যে আপনি Galaxy Wearable কে আপনার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সংগ্রহ করার অনুমতি না দিলে, আপনি হয়ত Galaxy Wearable এর সমস্ত বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে পারবেন না; • আপনি যখন একটি দূরবর্তী সংযোগের বৈশিষ্ট্য ব্যবহার করবেন (যেমন ব্লুটুথের পরিবর্তে Wi-Fi বা মোবাইল ডেটার মাধ্যমে আপনার মোবাইল ডিভাইসকে আপনার Galaxy Wearable ডিভাইসের সাথে সংযুক্ত করা যাতে আপনার Galaxy Wearable আপনার ফোন থেকে বার্তা পেতে পারে); বিজ্ঞপ্তি এবং প্রাপ্ত বার্তা এবং ইমেলগুলির (বার্তা এবং মিডিয়া ফাইলগুলির সামগ্রী সহ) মতো আপনার মোবাইল ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলি সম্পর্কে তথ্য; এবং • আপনি ব্যাকআপ এবং পুনরুদ্ধার করুন বৈশিষ্ট্যটি ব্যবহার করলে, সফটওয়্যার সংস্করণ, বিক্রয়ের কোড, ইনস্টল করা এবং সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলির তালিকা, ইনস্টল করা অ্যাপগুলির তথ্য এবং সেটিংস, ঘড়ির ডায়াল, অ্যাপ এবং উইজেট সহ হোম স্ক্রিন, বিজ্ঞপ্তির সেটিংস, প্রদর্শনী, ধ্বনি এবং কম্পন সহ সিস্টেম সেটিংস। • আপনি ডায়াগনোস্টিক ডেটা পাঠাতে সম্মত হলে, ডায়াগনোস্টিক, প্রযুক্তিগত, ত্রুটি, এবং ব্যবহার সম্পর্কিত তথ্য যেমন আপনার Galaxy Wearable ব্যবহারের সময় এবং সময়কাল, আপনার দ্বারা ইনস্টল করা অ্যাপগুলি এবং আপনি কতক্ষণ এবং কখন অ্যাপগুলি খোলেন বা বন্ধ করেন সেগুলি। আমরা আপনার, আপনার Galaxy Wearable এবং অ্যাপগুলি, Galaxy Wearable এর সাথে সংযুক্ত আপনার ডিভাইসগুলি এবং সংগ্রহের সময় আমরা আপনাকে যেভাবে ব্যাখ্যা করেছি সেই অনুযায়ী আপনার Galaxy Wearable এর আপনার ব্যবহার সম্পর্কে অন্যান্য তথ্যও সংগ্রহ করতে পারি, এবং যখনই এটি প্রয়োজন হবে তখন আমরা আপনার সম্মতি নেব। আমরা কীভাবে আপনার তথ্য ব্যবহার করি? • আপনাকে আপনার Galaxy Wearable এর জন্য নিবন্ধন করতে এবং সেটি ব্যবহার করতে সাহায্য করার জন্য। • আপনার অনুরোধ করা পরিষেবা এবং বৈশিষ্ট্যগুলি প্রদান করতে। • আপনার অনুরোধ এবং প্রশ্নগুলির উত্তর দিতে এবং আপনি যখন আপনার Galaxy Wearable সম্পর্কিত প্রযুক্তিগত সহায়তার অনুরোধ জানান তখন আপনাকে সহায়তা প্রদান করা সহ আপনার Galaxy Wearable সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করতে। • আপনাকে নির্বাচিত Samsung বা তৃতীয় পক্ষের অ্যাপগুলি, বৈশিষ্ট্য এবং পরিষেবাগুলির সাথে ইন্টার‍্যাক্ট করার অনুমতি দিতে। উদাহরণস্বরূপ, আপনি Samsung Cloud এ আপনার অ্যাপ এবং সেটিংস সম্পর্কিত তথ্য ব্যাক আপ করতে বা আপনার Galaxy Wearable এ Samsung Health ব্যবহার করতে পারবেন। • আপনার Galaxy Wearable সম্পর্কিত কাস্টমাইজ করা সামগ্রী এবং পরিষেবাগুলি প্রদান করতে। • শুধুমাত্র যেক্ষেত্রে আপনি আমাদেরকে আপনার পৃথক সম্মতি প্রদান করেছেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যক্ষ বিপণন যোগাযোগগুলির (যেমন পুশ বিজ্ঞপ্তি, ইমেল এবং পাঠ্য বার্তাগুলির মাধ্যমে) মাধ্যমে প্রচার ও অফার প্রদান করতে। • Galaxy Wearable এবং আমাদের ব্যবসায় পরিচালনা, মূল্যায়ন এবং উন্নত করতে (যার মধ্যে রয়েছে নতুন পণ্য ও পরিষেবাগুলি তৈরি করা; আমাদের পণ্য এবং পরিষেবাগুলি বর্ধন এবং উন্নত করা; আমাদের যোগাযোগগুলি ব্যবস্থাপনা করা; আমাদের পণ্য, পরিষেবা এবং গ্রাহক ভিত্তি বিশ্লেষণ করা; বিপণন গবেষণা পরিচালনা করা; তথ্য বিশ্লেষণ সম্পাদন করা; এবং হিসাবরক্ষণ, নিরীক্ষণ এবং অন্যান্য অভ্যন্তরীণ কার্য সম্পাদন করা)। • আমাদের পণ্য এবং পরিষেবাগুলি সম্পর্কে আপনার মতামত জিজ্ঞাসা করতে এবং গ্রাহক সমীক্ষা পরিচালনা করতে; যদি তা প্রয়োজন হয় তবে আলাদাভাবে আপনার সম্মতি নিয়ে। • সফ্টওয়্যার আপডেট, রক্ষণাবেক্ষণ পরিষেবা এবং আপনার Galaxy Wearable এর জন্য সহায়তা প্রদান করতে। • জালিয়াতি এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ, দাবি এবং অন্যান্য দায়বদ্ধতা থেকে রক্ষা করতে এবং সেগুলিকে শনাক্ত এবং প্রতিরোধ করতে। • এই গোপনীয়তা বিজ্ঞপ্তি, গোপনীয়তা নীতিটি সহ প্রযোজ্য আইনি আবশ্যিকতা, প্রাসঙ্গিক শিল্প মান এবং আমাদের নীতিমালা মেনে চলতে ও বলবৎ করতে। আপনার Galaxy Wearable অন্যান্য Samsung বা তৃতীয় পক্ষের অ্যাপ, পরিষেবা এবং বৈশিষ্ট্যগুলির সাথে সংযোগ স্থাপন বা ব্যবহার করার সক্ষমতা প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি আপনার Galaxy Wearable ডিভাইসে Samsung Health বা Bixby Voice ব্যবহার করতে সক্ষম হতে পারেন। এই সকল Samsung এবং তৃতীয় পক্ষের অ্যাপ, পরিষেবা এবং বৈশিষ্ট্যগুলির নিজস্ব গোপনীয়তা বিজ্ঞপ্তি থাকতে পারে। সেই সকল পরিষেবাগুলি আপনার তথ্য কীভাবে প্রক্রিয়াকরণ করে তা আপনি যাতে বুঝতে পারেন তা নিশ্চিত করতে সেগুলি পর্যালোচনা করুন। আমাদের মালিকানায় বা নিয়ন্ত্রণাধীন না থাকা অন্য যে কোনো লিংক করা বা প্রদর্শিত অ্যাপ, পরিষেবা বা অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে, আমরা সেগুলির সামগ্রী, ব্যবহার বা গোপনীয়তা অনুশীলনের জন্য দায়বদ্ধ নই। আমরা কাদের সাথে আপনার তথ্য শেয়ার করি? আমরা আমাদের ব্যবসা এবং নিম্নলিখিত সত্ত্বাগুলির মধ্যে আপনার তথ্য অভ্যন্তরীণভাবে প্রকাশ করব, তবে শুধুমাত্র উপরে বর্ণিত উদ্দেশ্যগুলির জন্য। * সহযোগী: অন্যান্য Samsung Electronics গোষ্ঠী কোম্পানি যেগুলি হয় আমরা নিয়ন্ত্রন করি অথবা আমাদের মালিকানাধীন; * পরিষেবা সরবরাহকারী: সাবধানতার সাথে নির্বাচিত কোম্পানি যেগুলি আমাদের জন্য বা আমাদের হয়ে পরিষেবা প্রদান করে, যেমন তথ্য সার্ভার, যেগুলি আমাদের হয়ে তথ্য রক্ষণাবেক্ষণ করে। এই সরবরাহকারীরাও আপনার তথ্য সংরক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ; * অন্যান্য পক্ষসমূহ, যখন আইনত আবশ্যক বা আপনার Galaxy Wearable রক্ষা করার প্রয়োজনীয়তা অনুসারে: উদাহরণস্বরূপ, আইন, আইনি মোকদ্দমা বা সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আদালতের আদেশ অনুসারে আপনার তথ্য প্রকাশ করার প্রয়োজন হতে পারে। আইন প্রয়োগ, জাতীয় সুরক্ষা, আতঙ্কবাদ-প্রতিরোধ বা জনসাধারণের সুরক্ষা সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলি সামাধানের উদ্দেশ্যে তারা আপনার তথ্য চাইতে পারে; * কর্পোরেট লেনদেনগুলির সাথে সম্পর্কিত অন্যন্য পক্ষসমূহ: কোনো সমন্বয় বা হস্তান্তর, অধিগ্রহণ বা বিক্রয় বা দেউলিয়া হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করতে পারি; এবং * আপনার সম্মতি সহকারে বা নির্দেশ অনুযায়ী অন্যান্য পক্ষসমূহ: এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটিতে বিবৃত তথ্য প্রকাশগুলি সহ, আমরা আপনি পৃথকভাবে সম্মতি প্রদান করলে অথবা সেই ধরণের শেয়ার করার অনুরোধ করলে আমরা আপনার সম্পর্কিত তথ্য তৃতীয় পক্ষগুলির সাথে শেয়ার করতে পারি। এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটির আপডেটসমূহ আপনার Galaxy Wearable এর জন্য আমরা কীভাবে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করি অথবা প্রাসঙ্গিক আইন ও বিধিমালাতে ঘটা পরিবর্তনগুলি সম্পর্কে আপনাকে অবহিত করতে এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটি আপডেট করা হতে পারে। নথিটির সর্বশেষ আপডেট হওয়ার তারিখটি এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটির শীর্ষে প্রদর্শিত রয়েছে। Version:P01.03.00